1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর- ১ আসনে বিজয়ী হলেন আব্দুর রহমান

  • বর্তমান সময়: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে
ফরিদপুর- ১ আসনে বিজয়ী হলেন আব্দুর রহমান
ফরিদপুর- ১ আসনে বিজয়ী হলেন আব্দুর রহমান

ফরিদপুর- ১ আসনে বিজয়ী হলেন আব্দুর রহমান

তৈয়বুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ২১১, ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। রবিবার রাত ১০টায় ফরিদপুর জেলা প্রশাসক সভাকক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পি.এ)।

এ আসনের মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৯৮১ জন। ১৯৬টি কেন্দ্রে ২ লাখ ৩৪ হাজার ৩২জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ১ লাখ ২৩ হাজার ৩৩১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আরিফুর রহমান দোলন পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ জন ভোট। তিনটি উপজেলার ১৯৬টি কেন্দ্রে বোয়ালমারীতে ৫৩.৫৫, মধুখালীতে ৪৩.১৭ ও আলফাডাঙ্গায় ৫৩.২৮ শতাংশ যথাক্রমে ভোট পড়েছে। আজ রবিবার রাতে স্ব স্ব উপজেলা সহকারী রিটার্নিং অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরিদপুর-১ আসনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বড় কোনো সংঘাত ছাড়াই ১৯৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪টি রাজনৈতিক দলের সাথে একমাত্র স্বতন্ত্র প্রার্থী ছিলেন আরিফুর রহমান দোলন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page