1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

নগরকান্দায় নৌকা প্রতীক প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে
নগরকান্দায় নৌকা প্রতীক প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
নগরকান্দায় নৌকা প্রতীক প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নগরকান্দায় নৌকা প্রতীক প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বেলায়েত হোসেন লিটন,বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় বৃহস্পতিবার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে নৌকার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সোবহান মিয়ার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে ফরিদপুর – ২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন মরহুমা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র সাজিদ আকবর চৌধুরী, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, জেলা মৎস্য জীবিলীগের সভাপতি কাজী আব্দুস সোবহান, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির নেতা কাজী শাহজামান বাবুল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, পৌর কাউন্সিলর বৃন্দ, সাবেক চেয়ারম্যান বৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন।

নগরকান্দায় জনসভা উপলক্ষে সকাল থেকেই সাজ সাজ রব উঠে। উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বাদ্যযন্ত্র বাজিয়ে জনসভা স্থলে শ্লোগান দিতে দিতে হাজির হোন। বিকালে জনসভা স্থল জনসমুদ্রে পরিনত হয়। শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, আমি এলাকায় কোন বিরোধের সৃষ্টি করিনাই। এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য।

আপনাদের কাছে আমি আরেকবার নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছি। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন সারা দেশের নেত্রী। আমি তারই সন্তান। আমি কারো কাছে মাথা নত করিনা করবোওনা।
প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকেই এই আসনে যোগ্য প্রার্থী মনে করে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আপনারা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে এই আসন শেখ হাসিনাকে উপহার দিবেন। এই এলাকার সন্ত্রাস নির্মূল করে দিবো ইনশাআল্লাহ।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন আপনারা নিরপেক্ষতা বজায় রেখেই দ্বায়িত্ব পালন করুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page