1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ
আলফাডাঙ্গায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ

আলফাডাঙ্গায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ

 

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আলফাডাঙ্গা উপজেলা বি এন পির সাবেক সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান মাসুদ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকাল ১১ টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই পদত্যাগ করার ঘোষণা দেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, বিএনপির কমিটিতে আমার নাম আছে তাও আমি জানতাম না। আমি কখনো বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম না,ষড়যন্ত্রমূলক ভাবে আমার নাম দেওয়া হয়েছে। আমি একজন শিক্ষক,

আলফাডাঙ্গা উপজেলার প্রানকেন্দ্রে সনামধন্য স্কুল অনির্বাণ প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। তিনি আরও বলেন আমি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী, যতদিন বেঁচে থাকব শেখ হাসিনার পক্ষে কাজ করে যাব। এ সময় তার সাথে ছিলেন তারই ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল ছাত্রলীগ শাখার ত্রান ও দুর্যোগ সম্পাদক এবং ফরিদপুর জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য শাহারিয়া নাজিম শাওন।

সাংবাদিক সম্মেলনে পদত্যাগের বিষয়ে লিখিত বক্তব্য দেন। এ সময় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page