1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরিদপুরে “Women Carnival–2026”: নারীর শক্তি, নেতৃত্ব ও সম্ভাবনার উদযাপন ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড

সালথায় জনসভায় নৌকায় ভোট চাইলেন আ:লীগ নেতা-কর্মীরা

  • বর্তমান সময়: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে
সালথায় জনসভায় নৌকায় ভোট চাইলেন আ:লীগ নেতা-কর্মীরা
সালথায় জনসভায় নৌকায় ভোট চাইলেন আ:লীগ নেতা-কর্মীরা

সালথায় জনসভায় নৌকায় ভোট চাইলেন আ:লীগ নেতা-কর্মীরা

 

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বুধবার বিকেলে উপজেলা সদরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় ব্যাপক লোক সমাগম ঘটে। জনসভায় আগত আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়া প্রমূখ।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি লাবু চৌধুরী বলেন, সাধারণ জনগণ নৌকার পক্ষে ছিল, নৌকার পক্ষে আছে, নৌকার পক্ষেই থাকবে ইনশাল্লাহ। আজকের জনসভা প্রমাণ করে নৌকার বিজয় সুনিশ্চিত। নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতীক তাই আগামী ৭ তারিখের নির্বাচনে নৌকা মার্কায় সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাই। এলাকায় শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে নৌকার কোন বিকল্প নেই। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী। সালথা-নগরকান্দার যত উন্নয়ন সবকিছুই তার হাত দিয়ে হয়েছে। মায়ের মত আমিও আপনাদের পাশে থেকে সারা জীবন আপনাদের সেবা করে যেতে চাই। আপনাদের সুখে দুঃখে সবার সাথে মিলেমিশে থাকতে চাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page