1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু ফরিদপুরে তেল মজুদ না করার আহ্বান প্রফেসর আবদুত তাওয়াবের ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের

ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদের নির্বাচনী গণসংযোগ‌ ও পথসভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে
ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদের নির্বাচনী গণসংযোগ‌ ও পথসভা অনুষ্ঠিত
ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদের নির্বাচনী গণসংযোগ‌ ও পথসভা অনুষ্ঠিত

ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদের নির্বাচনী গণসংযোগ‌ ও পথসভা অনুষ্ঠিত

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর -০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একে আজাদের উদ্যোগে এক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকাল পৌনে নয়টায় তিনি তার নির্বাচনী প্রতীক ঈগল মার্কার সমর্থনে ফরিদপুর সদর উপজেলার তেঁতুল তলার মোড়, মৃগি বাজার, বেইলি ব্রীজ বাজার, ফরেস্ট অফিস বাজার,রাজবাড়ী রাস্তার মোড়, বাইপাস এবং কানাইপুর বাজার এলাকায় পৃথক পৃথক নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডঃ বদিউজ্জামাল বাবুল, কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন। এ সময় স্থানীয় গণ্যমান ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। নির্বাচনী পথসভায় বক্তারা বলেন যে , আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এ কে আজাদকে ঈগল মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে। সেজন্য এখন থেকে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন ফরিদপুরে উন্নয়ন করতে হলে একে আজাদের কোন বিকল্প নেই ‌ তারা বলেন আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা কোন সংঘাত সংঘর্ষের মধ্যে নেই। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৩ আসনের ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page