1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

আলফাডাঙ্গায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৪৫৫ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় কৃষক মাঠ দিবস পালিত হয়। এ উপলক্ষে ৮ নভেম্বর বুধবার সকালে আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর চরপাড়া গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে স্থানীয় কৃষক-কৃষাণী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০২৩-২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (শস্য) মো.রইজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তুষার সাহা ও অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস। সহকারী কৃষি কর্মকর্তা নাহিদ আলী মীরের পরিচালনায় এসময় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর ও সমকাল প্রতিনিধি মো.ইকবাল হোসেন এবং উপজেলার সকল সহকারী কৃষি অফিসারসহ এলাকার অর্ধশতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page