1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর মহিলা আওয়ামীলীগের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৪৯৮ বার পড়া হয়েছে
ফরিদপুর মহিলা আওয়ামীলীগের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুর মহিলা আওয়ামীলীগের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর মহিলা আওয়ামীলীগের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ‌। বিএনপি জামাত জোটের নৃশংসতা, মিথ্যাচার,গুজব,সন্ত্রাস -জঙ্গিবাদ ও দেশে বিদেশে ষড়যন্ত্র ও অবরোধের বিরুদ্ধে ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে উক্ত কর্মসূচি পালন করা হয়। ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সৈয়দা নুসরাত রাসুল তানিয়ার সভাপতিত্বে আজ সকাল পৌনে এগারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এ সময় ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ বিএনপি জামাত জোটের দেশ বিরোধী অবৈধ অবরোধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও আন্দোলনের নামে পুলিশ সদস্য হত্যাকারীদের খুজে বের করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন- বিএনপি জামাত জোট আন্দোলনের নামে দেশের সাধারণ জনগণের সম্পদ বিনষ্ট করছে ও জনগণের স্বাভাবিক জীবণ যাত্রাকে ব্যহত করছে। দেশের সাধারণ জনগণ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তারা অন্যায়ভাবে হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও করছে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ তাদের এই অন্যায় কাজকে প্রতিহত করতে সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে থেকে তাদের এই অন্যায় কাজের সমুচিত জবাব দেবে বলে জানান নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page