1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

বোয়ালমারীতে অবরোধের মধ্যে গাড়ি চালালে যুবলীগের পক্ষ থেকে চালক পাচ্ছে চিপস

  • বর্তমান সময়: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৪১ বার পড়া হয়েছে
বোয়ালমারীতে অবরোধের মধ্যে গাড়ি চালালে যুবলীগের পক্ষ থেকে চালক পাচ্ছে চিপস
বোয়ালমারীতে অবরোধের মধ্যে গাড়ি চালালে যুবলীগের পক্ষ থেকে চালক পাচ্ছে চিপস

বোয়ালমারীতে অবরোধের মধ্যে গাড়ি চালালে যুবলীগের পক্ষ থেকে চালক পাচ্ছে চিপস

তৈয়বুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: অবরোধের মধ্যে গাড়ি চালিয়ে প্রতি গাড়ি চালক পাচ্ছেন চিপস। বিএনপি জামায়াতের অবরোধের প্রতিবাদে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকির নেতৃত্বে বুধবার (৮ নভেম্বর) বোয়ালমারী চৌ রাস্তায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে নামেন শতাধিক যুবলীগের নেতাকর্মী। এ ছাড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, পৌর আ’লীগের আহবায়ক ও পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়ার নেতৃত্বে অবরোধের প্রতিবাদে নিয়মিত আ’লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছেন।

বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস সহ বিভিন্ন গাড়ির চালককে দিচ্ছেন চিপস, চিপস দেওয়ার সময় যুবলীগ নেতা রকি চালকদের বলছেন বিএনপি জামায়াতের অবৈধ হরতাল মানি না মানবো না, কেউ মানছে না, আমরা যুবলীগ রাস্তায় আছি আপনাদের কোন ভয় নেই, নিরভয়ে গাড়ি চালাবেন। আমরা সব সময় পাশে আশি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিক, উপজেলা যুবলীগের সদস্য নাজমুল বিশ্বাস, শফিউল আলম টুলু, মমিন খাঁ, চতুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হোসেন দুলাল, গুনবহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোবহান প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page