1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

বোয়ালমারীতে ইয়াবা বড়ি ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

বোয়ালমারীতে ইয়াবা বড়ি ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তৈয়বুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ী গ্রাম থেকে লিটন মোল্যা (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা বড়ি ও ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল। গ্রেপ্তারের ঘটনায় বুধবার (১ নভেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তারের উপপরিদর্শক (ক-সার্কেলের) সেরাজুল ইসলাম বাদি হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন। মামলা নম্বর ২।

মামলা সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল লিটন মোল্যার বাড়িতে অভিযান চালায়। ওই মাদক ব্যবসায়ীর বসত ঘর থেকে তাকে আটক করে। আটকের পর ওই মাদক ব্যবসায়ীর লুঙ্গীর কোমর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায ৫০ পিস ইয়াবা বড়ি ও একটি শপিং ব্যাগের ভেতর পলিথিনের মধ্য থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন,লিটন মোল্যা নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা বড়ি ও ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের
একটি দল। থানায় মামলা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page