মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : বিএনপি- জামাত এর মিথ্যাচার,গুজব,সন্ত্রাস -জঙ্গিবাদ ও দেশে বিদেশে ষড়যন্ত্র,হরতাল ও অবরোধের বিরুদ্ধে ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়ার সভাপতিত্বে আজ বুধবার বেলা এগারোটায় ফরিদপুর শহরস্থ হাইস্কুল মার্কেট থেকে প্রেসক্লাব পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তীতে প্রেসক্লাবে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি জেসমিন ফেরদৌসী, বিলকিস বানু, খুশি খন্দকার, যুগ্ন সম্পাদক চায়না বেগম, আফসানা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক ফারজানা লাবনী, দীপা সাহা, দপ্তর সম্পাদক ফারজানা চুমকি, প্রচার সম্পাদক গুলশান আরা তথ্য ও গবেষণা সম্পাদক ফারহা দীপা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনা বেগম, মানব সম্পদ বিষয়ক সম্পাদক রেশমা আক্তার, সদস্য শাহানাজ বেগম, মেহেরুন্নেসা প্রমূখ উপস্থিত ছিলেন ৷
এ সময় নেতৃবৃন্দ বিএনপি জামাত জোটের দেশ বিরোধি অবৈধ হরতাল অবরোধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন- বিএনপি জামাত জোট আন্দোলনের নামে দেশের সাধারণ জনগণের সম্পদ বিনষ্ট করছে ও জনগণের স্বাভাবিক জীবণ যাত্রাকে ব্যহত করছে। দেশের সাধারণ জনগণ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তারা অন্যায়ভাবে হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও করছে। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের এই অন্যায় কাজকে প্রতিহত করতে সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে থেকে তাদের এই অন্যায় কাজের সমুচিত জবাব দেবে।
You cannot copy content of this page
Leave a Reply