1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

নগরকান্দা ও সালথায় আব্দুস সোবহানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৩৮ বার পড়া হয়েছে
নগরকান্দা ও সালথায় আব্দুস সোবহানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন
নগরকান্দা ও সালথায় আব্দুস সোবহানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

নগরকান্দা ও সালথায় আব্দুস সোবহানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

বেলায়েত হোসেন লিটন ,নগরকান্দা প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা ও সালথায় বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের প্রতিবাদে শত শত মোটরসাইকেল নিয়ে দু উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে শোডাউন করেছে ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি কাজী আব্দুস সোবহান।মঙ্গলবার সকালে ফরিদপুর সদরে ও বিকালে নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির ডাকা তিন দিনের অবরোধের বিরুদ্ধে মোটর সাইকেল নিয়ে শোডাইনের নেতৃত্ব দেন জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, ফরিদপুর -২ আসনের আওয়ামীলীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুস সোবহান। এসময় মোটরসাইকেল বহরে শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্য জীবিলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন বিশ্বাস, যুগ্ন- আহ্বায়ক আকবর হোসেন, যুবলীগ নেতা শেখ জাহিদ, জেলা মৎস্য জীবিলীগের সহ-সভাপতি কাজী সুমন, ছাত্রলীগ নেতা কাজী আনিসুর রহমান তানভীরসহ মৎস্য জীবিলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদ শোডাউনে নগরকান্দা ও সালথা উপজেলার মাঝারদিয়া বাজার, কাগদী বাজার, সোনাপুর বাজার, রসুলপুর, মোন্তার মোড়, তালমা, সালথা বাজারসহ বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ এবং ভ্যান, অটোরিকশা চালক ও অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ প্রদান করেন কাজী আব্দুস সোবহান।

এসময় বক্তারা বিএনপি ও তার শরীক দলগুলোর ডাকা অবরোধের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এদেশে মানুষ হত্যার রাজনীতি আর চলবেনা। এ অবরোধ মানিনা মানবোনা বলে শ্লোগান দিতে থাকে।
কাজী আব্দুস সোবহান বলেন, আগামী নির্বাচনেও আওয়ামিলীগ সরকার গঠন করবে। তাই আপনারা নির্ভয়ে নৌকা মার্কায় ভোট দিবেন।
প্রধান মন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নাই।

এসময় অন্যান্ন বক্তারা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নগরকান্দা ও সালথা তথা ফরিদপুর -২ আসনে কাজী আব্দুস সোবহানকে নৌকা প্রতীক দেওয়ার জন্য প্রধান মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page