1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন ,দুর্নীতি -লুটপাট- অর্থপাচার বন্ধের দাবিতে ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আজ সোমবার বিকেলে এক মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ‌। বাম গণতান্ত্রিক ফন্ট কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক এর সভাপতিত্বে আজ সোমবার বিকেল সাড়ে চারটায় ‌ ফরিদপুর শহরের জনতার ব্যাংকের ‌ মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের সভাপতি আজাদ আবুল কালাম, ফরিদপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বেলায়েত হোসেন, ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা কমিটির সদস্য কাজী রুহুল আমিন প্রমূখ। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তদারকি সরকারের অধীনে করার দাবি জানান। তারা ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা
দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে সরকার যথাযথ ভূমিকা পালনের দাবি জানান একই সাথে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানান। তারা দুর্নীতিবাজ,অর্থপাচার কারী ও লুটপাট কারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

এছাড়াও তারা আন্দোলনের নামে বিরোধী দলের নাশকতামূলক কর্মকান্ডের নিন্দা জ্ঞাপন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page