1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

নগরকান্দায় বিএনপির ডাকা হরতাল অবরোধ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • বর্তমান সময়: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৮৩ বার পড়া হয়েছে

নগরকান্দায় বিএনপির ডাকা হরতাল অবরোধ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

বেলায়েত হোসেন লিটন,বিশেষ প্রতিনিধিঃফরিদপুরের নগরকান্দায় বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা হরতাল, অবরোধ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগ।

সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, ফরিদপুর -২ আসনের আওয়ামীলীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুস সোবহানের পক্ষে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্য জীবিলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন বিশ্বাস, যুগ্ন- আহ্বায়ক আকবর হোসেন, যুবলীগ নেতা শেখ জাহিদ, জেলা মৎস্য জীবিলীগের সহ-সভাপতি কাজী সুমন, ছাত্রলীগ নেতা কাজী আনিসুর রহমান তানভীরসহ মৎস্য জীবিলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বিএনপি ও তার শরীক দলগুলোর ডাকা হরতাল,  অবরোধ ও পুলিশের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এদেশে মানুষ হত্যার রাজনীতি আর চলবেনা।

আগামী নির্বাচনেও আওয়ামিলীগ সরকার গঠন করবে। তাই সকলের নিকট নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

তারা আরো বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নগরকান্দায় তথা ফরিদপুর -২ আসনে কাজী আব্দুস সোবহানকে নৌকা প্রতীক দেওয়ার জন্য প্রধান মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page