1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : মিথ্যাচার গুজব সন্ত্রাস জঙ্গিবাদ দেশ বিরোধী ষড়যন্ত্র , এবং হরতালের বিরুদ্ধে ‌ ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বেলা ১২:১৫ মিনিটে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় । শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কে নবনির্মিত আওয়ামী লীগ অফিসের সামনে উক্ত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝর্ণা হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, পৌর আওয়ামী লীগের আহবায়ক শাহিদ উদ্দিন আহমেদ ‌, জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব।

সভায় বক্তারা ‌ বলেন বিএনপি জামাত দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। তারা আজকে হরতাল ডেকে দেশের উন্নয়নমূলক কার্যক্রম কে বাধাগ্রস্থ করার চেষ্টা করেছে।
বক্তারা বলেন বিএনপি’র আজকের হরতাল সফল হয়নি । স্বাভাবিকভাবেই অন্যদিনের মতো ‌ মানুষের ‌ জীবনযাত্রা অব্যাহত রয়েছে । মানুষ তাদের দৈনন্দিন কাজ করছে। অথচ আজকে যারা বিএনপি’র পক্ষ থেকে হরতাল ডেকেছিল তারা কোথায়? আপনারা হরতাল ডেকেছেন সে হরতাল সফল হয়নি জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে। বক্তারা বলেন গতকাল বিএনপি জামাতচক্র প্রধান বিচারপতির বাসায় হামলা করেছেন আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করি। পাশাপাশি একজন পুলিশ সদস্যকে হত্যা করেছেন বক্তারা অবিলম্বে উক্ত ঘটনায় জড়িত ব্যক্তিদের ‌ আইনের আওতায় এনে ‌ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা বলেন সংবিধান মেনে আগামী বছরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে । উক্ত নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। এর আগে শান্তি সমাবেশের সমর্থনে ‌ শহরের বিভিন্ন স্থান থেকে একাধিক মোটর বাইক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page