1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে সালথায় আঞ্জুমান আরার উঠান বৈঠক

  • বর্তমান সময়: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে সালথায় আঞ্জুমান আরার উঠান বৈঠক

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ১৪ বছরের উন্নয়ন ও সাফল্য প্রচারে ফরিদপুরের সালথায় উঠান বৈঠক করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য ও প্যালেন চেয়ারম্যান এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপিকা আঞ্জুমান আরা বেগম। মঙ্গলবার (২৪ অক্টোবর) দিনব্যাপী উপজেলার রামকান্তপুর ইউনিয়নের পরিষদের সদস্য মান্নান মোল্লার বাড়ি ও জিয়া মেম্বারের বাড়িসহ রামকান্তপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় এই উঠান বৈঠক করেন তিনি।
অধ্যাপিকা আঞ্জুমান আরা বেগম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ফরিদপুর – ২ আসন থেকে আমি নৌকার মনোনয়ন চাইবো। যদি মাননীয় প্রধানমন্ত্রী  আমাকে মনোনয়ন দেন তাহলে সালথা ও নগরকান্দা উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। আর যদি আমাকে মনোনয়ন না দেন তাহলে ফরিদপুর ২ আসনের নৌকা প্রতীক যাকে দিবেন তার হয়ে কাজ করে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব। সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। আওয়ামী লীগ সরকার আগামীতে যদি ক্ষমতায় আসতে পারলে দেশের আরও উন্নয়ন হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার যাতে ক্ষমতায় আসতে পারে। তাই এখন থেকে আওয়ামী লীগ দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং নৌকায় ভোট দিতে হবে। দেশের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিজয়ের বিকল্প নেই।
উঠান বৈঠক শেষে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page