1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর

ধর্ম যার যার-উৎসব সকলের আব্দুল্লাাহ আল মামুন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৭৭ বার পড়া হয়েছে

ধর্ম যার যার-উৎসব সকলের আব্দুল্লাাহ আল মামুন

তৈয়বুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : কেন্দ্রীয় আ’লীগ নেতা ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, এই জনপদে কোন ধরনের ধর্মীয় উস্কানী দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করা হলে সেটাকে দেশরত্ন মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরদাস্ত করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে। তিনি আরো বলেন, সম্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আ’লীগ সরকারের পাশে থাকবেন আপনারা। আমাদের সকলের রক্ত লাল তাই আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমরা সকলে মিলে নৌকা প্রতিকে ভোট দিয়ে আ’লীগ সরকারকে ক্ষমতায় এনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
রবিবার ও সোমবার (২২-২৩ অক্টোবর) ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) উপজেলার বিভিন্ন দূর্গা মন্দিরে শারদীয় দূর্গা উৎসবে উপস্থিত হয়ে এসব কথা বলেন আব্দুল্লাহ আল মামুন।
এ সময় শতশত হিন্দু নারী-পুরষ ভক্তবৃন্দের উদ্দেশ্যে মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন বলেন, ধর্ম যার যার-উৎসব সকলের। বর্তমান সরকারের আমলে যার যার ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারছেন। এটা একমাত্র শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সেটা সম্ভব হচ্ছে।

এ সময় আব্দুল্লাহ আল মামুনের সাথে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ’লীগ নেতা নিরাঞ্জন ভৌমিক নিরু, আবুল কালাম আজাদ ইলিয়াস, কামারখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুর ইসলাম বাবু, শিক্ষক অধির কুমার রায়, বোয়ালমারী উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. সিদ্দিক খান, যুবলীগ নেতা মো. ইমরুল চৌধুরী, মো. ইমরান শেখ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী ও বিভিন্ন এলাকা থেকে আগত সনাতনী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page