1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

সালথায় বিভিন্ন পূজা মন্ডবে মৎস্যজীবী লীগ নেতা কাজী আব্দুস সোবহান

  • বর্তমান সময়: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে
সালথায় বিভিন্ন পূজা মন্ডবে মৎস্যজীবী লীগ নেতা কাজী আব্দুস সোবহান
সালথায় বিভিন্ন পূজা মন্ডবে মৎস্যজীবী লীগ নেতা কাজী আব্দুস সোবহান

সালথায় বিভিন্ন পূজা মন্ডবে মৎস্যজীবী লীগ নেতা কাজী আব্দুস সোবহান

 

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, আসন্ন ফরিদপুর -২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুস সোবহান। রবিবার (২২ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত সালথা সদরের কেন্দ্রীয় দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন। পরিদর্শন কালে কাজী আব্দুস সোবহান মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা মৎস্যজীবীলীগের যুগ্ম আহব্বয়ক আলী আকবর হোসেন, জেলা মৎস্যজীবিলীগের সহ- সভাপতি কাজী সুমন,সাংগঠনিক সম্পাদক কাজী রাজু আহম্মেদ, সালথা উপজেলা মৎস্যজীবিলীগের সদস্য সচিব হৃদয় খান সুমন, কার্যনির্বাহী সদস্য ফারুক হোসেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ও নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী তানভীর রহমান আনিছ প্রমূখ। এছাড়াও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ নেতা কাজী আব্দুস সোবহান বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা নিজেদের কে কখনও সংখ্যালঘু মনে করবেন না। আওয়ামীলীগ সরকার সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের পাশে সব সময় থাকেন। আমরাও আপনাদের পাশে আছি। পূজা মন্দিরের নিরাপত্তা নিয়ে তিনি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জনান।

তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমি সব সময় আপনাদের সাথে আছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page