1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

ফরিদপুরে কৃষিতে সমৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধিতে ৬০ কৃষি উদ্যোক্তাকে দিনব্যাপি প্রশিক্ষন

  • বর্তমান সময়: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে কৃষিতে সমৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধিতে ৬০ কৃষি উদ্যোক্তাকে দিনব্যাপি প্রশিক্ষন
ফরিদপুরে কৃষিতে সমৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধিতে ৬০ কৃষি উদ্যোক্তাকে দিনব্যাপি প্রশিক্ষন

ফরিদপুরে কৃষিতে সমৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধিতে ৬০ কৃষি উদ্যোক্তাকে দিনব্যাপি প্রশিক্ষন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলায় কানাইপুর ইউসিবি ব্যাংকের সিএসআর প্রকল্প ২০২৩ এর ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ অক্টোবর) সকালে কানাইপুর স্কুল এন্ড কলেজের হলরুমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)’র সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ প্রশিক্ষণ দেয়া হয়। এতে ৬০ জন কৃষক অংশ নেন। এতে কৃষিতে সমৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের জন্য এগ্রো সিএসআর প্রকল্প ২০২৩ ভরসার নতুন জানালা প্রকল্পের এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কানাইপুর শাখা প্রধান কে এম আনিসুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী কানাইপুর ইউনিয়নের প্রাণিসম্পদ ও মৎস্যখাতের উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডা: সঞ্জিব কুমার বিশ্বাস,সহকারী কৃষি কর্মকর্তা মো: মনজুর রহমান , উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কানাইপুর শাখার অপারেশন ম্যানেজার মোহাম্মদ আসিফ হোসেন। উক্ত প্রশিক্ষণে সহজ শর্তে কৃষিতে সমৃদ্ধি অর্জনে উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কানাইপুর শাখা প্রধান ও এফএডিপি কে এম আনিসুর রহমান বলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি প্রথম কৃষি উদ্যোক্তা তৈরী ও প্রণোদনা সৃষ্টি করে প্রান্তিক কৃষকদের কাছে হাজির হয়েছে,কৃষক যাতে খুব সহজেই সহজ শর্তে ঋণ গ্রহণ করে তাদের কাঙ্খিত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারে সেই চেষ্টায় কাজ করে যাচ্ছে। এজন্য প্রকল্পের নাম দেওয়া হয়েছে ভরসার নতুন জানালা। প্রান্তিক কৃষকদের মনে ভরসা জাগাতে চাই সেই লক্ষ্য অর্জনে ইউসিবি ব্যাংক কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীকে কৃষি যন্ত্রপাতি ক্রয় করার জন্য নগদ পনের হাজার টাকা এবং ধান,মসুরি ও সরিষার বীজ প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page