1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

নগরকান্দায় কুমার নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে
নগরকান্দায় কুমার নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নগরকান্দায় কুমার নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরকান্দায় কুমার নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বেলায়েত হোসেন লিটন ,বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট কুমার নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। চরযশোরদী ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সাহেব ফকিরের সভাপতিত্বে নৌকা বাইচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।

ঐতিহ্যবাহী নৌকা বাইচে অনেকগুলো ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টের প্রথম বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হয় এলইডি টেলিভিশন। নগরকান্দা ও পার্শ্ববর্তী উপজেলা মুকসুদপুর ও ভাংগা হতে অনেক নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। নদীর দু পাশে হাজার হাজার দর্শক নৌকা বাইচ উপভোগ করেন। নৌকা বাইচ উপলক্ষে চাঁদহাট বাজার ও স্কুল মাঠে বসেছিলো রকমারী দোকান। দোকানগুলোতেও লক্ষ্য করা গেছে উপচে পড়া ভীড়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, নগরকান্দা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম ইমাম রাজী টুলু, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল, নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, নগরকান্দা উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান শেখ চুন্নু, কামরুন্নাহার রিটা, মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান রবিউল ইসলাম, বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুর রহমান শাহীন, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সালাউদ্দীন, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা খান, উপজেলা মৎস্য জীবিলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুল বারী আলম, আরিফুর রহমান তালুকদার পথিক, সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আত্তাপ হোসেন,চরযশোরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ খান,ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি নান্নু মোল্যা, নগরকান্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন প্রমুখ। ঐতিহ্যবাহী নৌকা বাইচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবলীগ নেতা সাইফুজ্জামান বিপ্লব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page