1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ফরিদপুর জেলা ছাএলীগ ও পৌর আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ফরিদপুর জেলা ছাএলীগ ও পৌর আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ফরিদপুর জেলা ছাএলীগ ও পৌর আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ফরিদপুর জেলা ছাএলীগ ও পৌর আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে ফরিদপুর জেলা ছাত্রলীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানজিমুল রশীদ রিয়ানের সভাপতিত্বে আজ বুধবার বেলা দুইটায় শহরের সরকারি রাজেন্দ্র কলেজ জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে বেলা পৌনে দুইটাই ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের আহবায়ক সাঈদ উদ্দিন সাঈদের সভাপতিত্বে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শহরের চকবাজার জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলসমূহে ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মৃধা ,যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাপ্পী, সদস্য সুমন হক, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সহ-সভাপতি: আশিক আজম,শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ শান্ত, সদর থানা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা,জেলা ছাএলীগের সাংগঠনিক সম্পাদক আফ্রিদুজ্জামান সয়েম,আফিফ বিন ইসলাম অর্ক ,উপ পরিকল্পনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সকল সদস্য ও শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page