1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

ফরিদপুরে বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

  • বর্তমান সময়: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ফরিদপুরে বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ফরিদপুরে বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ফরিদপুরের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বালক ও বালিকা অনূর্ধ্ব ১৭ প্রতিযোগিতায় এই টুর্নামেন্টে মোট নয়টি উপজেলা দল নক আউট পদ্ধতিতে অংশগ্রহণ করছেন। টুর্নামেন্টের প্রথম খেলায় বঙ্গমাতা ফুটবলে অংশগ্রহণ করে চরভদ্রাসন ও সদরপুর উপজেলা দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন সহকারী কমিশনার ভূমি জিয়াউর রহমান ,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শামীম হক জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজা সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা এই টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং এখান থেকে ভালো ফুটবল খেলোয়ার বেরিয়ে আসবে বলে ‌ আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন। এরপর টুর্নামেন্টের প্রথম খেলায় সদরপুর উপজেলা দল ১-০ গোলের ব্যবধানে চরভদ্রাসন উপজেলা দলকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়। বিজয়ী দলের পক্ষে ‌ জয়সূচক গোলটি করেন রিমি আক্তার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page