1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

প্রবীণ আ.লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন আর নেই

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে
প্রবীণ আ.লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন আর নেই
প্রবীণ আ.লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন আর নেই

প্রবীণ আ.লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন আর নেই

আজিজুর রহমান দুলালঃ : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বার বার নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য মো. রোকন উদ্দিন শেখ মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়াডের নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৮ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ আছর আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে মিঠাপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এই আওয়ামী লীগ নেতা রোকন উদ্দিনের বড় ছেলে মো. নূর ইসলাম উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। মেজ ছেলে শেখ দেলোয়ার হোসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক।

সেজ ছেলে ওমর আলী প্রবাসী এবং আলফাডাঙ্গা ক্লাবের সভাপতি। অন্য ছেলেদের মধ্যে এস এম ওবায়দুর রহমান জাহাজের মাস্টার, মো. কামরুল ইসলাম উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক; মো. আকমল হোসেন বিজিবি সদস্য; নূর আলম শেখ পুলিশ সদস্য। আর ছোট ছেলে আমজাদ হোসেন জুয়েল বিএসসি ইঞ্জিনিয়ার। বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিনের মৃত্যুর সংবাদ পেয়ে জানায় শরীক হওয়ার জন্য শত বিয়াস্ততার মাঝে ও ছুটেযান এই সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

এ সময় জানাজায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ. কে.এম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য এম এম জালাল উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীরা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page