1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা বামগণতান্তিক জোটের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা বামগণতান্তিক জোটের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুর জেলা বামগণতান্তিক জোটের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা বামগণতান্তিক জোটের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দুর্নীতি-লুটপাট-অর্থপাচার বন্ধ এবং নেত্রকোনা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতির উপর হামলাকারীদের বিচারের দাবিতে ফরিদপুর জেলা বাম গনতান্তিক জোটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।সিপিবি ফরিদপুর জেলা শাখার সভাপতি আজাদ আবুল কালাম এর সভাপতিত্বে আজ রবিবার বিকেল পাঁচটায় ফরিদপুর শহরের মুন্সী আব্দুর রউফ পৌর অডিটোরিয়ামের সামনে হতে এক পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সম্মূখে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বেলায়েত হোসেন, ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা কমিটির সদস্য মানিক মজুমদার প্রমূখ। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা চাউল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রনের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় তদারকি সরকারের অধীনে করার দাবী জানান। এছাড়া তারা দুর্নীতিবাজ ও লুটপাট কারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনাসহ নেত্রকোনা জেলা কমিউনিস্ট পার্টির জনসভায় হামলাকরীদের বিচারের দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page