1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে আজ শনিবার বেলা সাড়ে বারোটায় তার ধুলদির বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইসতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার হোসেন মিনু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কামাল। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিল।

মতবিনিময় সভায় বক্তারা বলেন যে,বাংলাদেশের সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ অগ্রনী ভূমিকা পালন করছেন। সরকার দেশের সাধারণ মানুষের ভাগ্যন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। নতুন নতুন কলকারখানা স্থাপনের মাধ্যমে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনেই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page