1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে শারদীয় আগমনী উপলক্ষে ধর্মীয় আলোচনা, বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৩০৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে শারদীয় আগমনী উপলক্ষে ধর্মীয় আলোচনা, বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ফরিদপুরে শারদীয় আগমনী উপলক্ষে ধর্মীয় আলোচনা, বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ফরিদপুরে শারদীয় আগমনী উপলক্ষে ধর্মীয় আলোচনা, বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্নে আসন্ন শারদীয় আগমনী দুর্গাপুজা উপলক্ষে ফরিদপুরে ধর্মীয় আলোচনা, চন্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনাতন ধর্মালম্বী অসহায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ফরিদপুর শারদীয় সংঘ আয়োজিত, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের ওয়েস্ট এন্ড পাড়া শ্রীশ্রী গৌরগোপাল বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও চন্ডি পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা অনুষ্ঠিত হয়।

শারদীয় সংঘ আহবায়ক ও জেলা পূজা উদযাপন কমিটির বিজ্ঞান ও গবেষনা সম্পাদক দীপঙ্কর দত্ত এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অমিতাভ বোস। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শ্রীশ্রী গৌরগোপাল বিগ্রহ মন্দির ট্রাস্টি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, শ্রীশ্রী গৌরগোপাল বিগ্রহ মন্দির ট্রাস্টি শ্রী সজল কান্তি সিংহ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের নবাগত সাধারণ সম্পাদক ও পৌর ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহা, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ ড. বিমল কুমার বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের শহর শাখার সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার। ধর্মীয় আলোচক হিসাবে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুরবরানন্দ মহারাজ, মহানাম সম্প্রদায়ের সদস্য শ্রীমৎ বন্ধু কিশোর বন্ধু প্রমুখ।

এ সময় পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও শারদীয় সংঘের সদস্যবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ গ্রন্থনা প্রকাশনা সম্পাদক জয় বিশ্বাস।
ধর্মীয় আলোচনা শেষে শারদীয় সংঘের উদ্যোগে ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলার দুই শতাধিক অসহায় হিন্দু ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page