1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৫৭৬ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

অপূর্ব দাস অসীম : মাঘের শীতে বাঘ পালায়,এই প্রবাদটি যেন ফরিদপুরে সত্যিকারের রুপ নিয়েছে। কনকনে এই শীতে যখন কাপছে গোটা দেশ, ঠিক তখনই পুলিশ সুপার আলীমুজ্জামান (বিপিএম সেবা)র দিক নির্দেশনায় অসহায় শীতার্তদের পাশে কম্বল ও শিশুদের জন্য শীত বস্ত্র নিয়ে এগিয়ে এলো জেলা পুলিশ। ( “এক টুকরো মানবতার” গল্প সম্পূর্ন ভিডিও দেখতে নিচে টাচ করুন )

২৬ শে জানুয়ারী সকাল ১১ টার দিকে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চর নটাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়ে প্রায় ১৫০ টি কম্বল ও ১০০ এর অধিক শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন তারা। রিজার্ভ অফিসার আনোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা (প্রশাসন ও অপরাধ) স্বয়ং উপস্থিত থেকে এসব শীত বস্ত্র বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নর্থ চ্যানেল ইউপি চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক, ওয়ার্ড মেম্বার মোস্তফাসহ জেলা পুলিশের একটি টিম ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, সারা দেশের ন্যায় ফরিদপুরে ও শীতের তীব্রতা বেশ পরিলক্ষিত হচ্ছে। সমাজের বিত্তবান মানুষ গরম কাপড় কিনে শীত নিবারণ করলেও গরিব-ছিন্নমূল মানুষরা টাকার অভাবে শীতের গরম কাপড় কিনতে পারছেন না।

অসহায় মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রচন্ড ঠান্ডার কারণে দিনমজুর শ্রেণির মানুষ ঠিকমত কাজেও যেতে পারছে না। তাই অসহায় শীতার্তদের মাঝে একটু উষ্ণতার পরশ বুলিয়ে দিতে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি উপস্খিত সকলকে আশ্বাস দিয়ে বলেন ,পুলিশ আপনাদের বন্ধু ,আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ।

আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য । উল্লেখ্য এই শীত কালীন সময়ের শুরু থেকেই ফরিদপুর জেলা পুলিশ অসহায়দের পাশে থেকে প্রায় প্রতিনিয়তই শীত বস্ত্র বিতরণ করে আসছে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page