1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলফাডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে
জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলফাডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলফাডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা

জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলফাডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ আলফাডাঙ্গা উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন শাখার আয়োজনে ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাঁটা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।

উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলীমুজ্জামান শিকদার বাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো.নূর ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম সুজা, পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র সাইফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, ইকবাল হোসেন চুন্নু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো.উজ্জল মোল্যা ও উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মো.ইরান মোল্যা প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page