1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের প্রায় ১.৫ কেজি হেরোইন সহ কুখ্যাত মাদক কারবারি মোঃ সোহরাব মন্ডল (২৪) আটক।

  • বর্তমান সময়: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৬৩ বার পড়া হয়েছে
২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের প্রায় ১.৫ কেজি হেরোইন সহ কুখ্যাত মাদক কারবারি মোঃ সোহরাব মন্ডল (২৪) আটক।
২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের প্রায় ১.৫ কেজি হেরোইন সহ কুখ্যাত মাদক কারবারি মোঃ সোহরাব মন্ডল (২৪) আটক।

২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের প্রায় ১.৫ কেজি হেরোইন সহ কুখ্যাত মাদক কারবারি মোঃ সোহরাব মন্ডল (২৪) আটক।

নিজস্ব প্রতিনিধি : ফরিদপুরে স্মরণকালের সবচেয়ে বড় হেরোইনের চালান আটক; আনুমানিক ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যে মানের প্রায় ১.৫ কেজি হেরোইন সহ কুখ্যাত মাদক কারবারি র‍্যাব-১০,ফরিদপুর এর হাতে আটক। আপনারা জানেন র‌্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে এবং নিয়মিত অভিযান চালিয়ে আসছে।অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনেও সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন আড়পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২৫০০০০০০/- (দুই কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যের ০১ কেজি ৪৫০ গ্রাম (এক কেজি চারশত পঞ্চাশ গ্রাম) হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সোহরাব মন্ডল (২৪), পিতা-মৃত রুস্তম মন্ডল, সাং-অনন্তপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ বলে জানা যায়।

এসময় তার নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ এবং ০১টি মোবাইল ফোন ও নগদ- ৪,০০০/- (চার হাজার) টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উলে­খ্য,ধৃত হেরোইনের চালাকটি স্মরণকালে ফরিদপুরে সবথেকে বড় হেরোইনের চালান।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page