1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মেজর (অবঃ) আতমা হালিম

  • বর্তমান সময়: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৩৫১ বার পড়া হয়েছে
সালথায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মেজর (অবঃ) আতমা হালিম
সালথায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মেজর (অবঃ) আতমা হালিম

সালথায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মেজর (অবঃ) আতমা হালিম

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ চলমান টানা বর্ষণে জনজীবন অতিষ্ঠ। এর মাঝে হটাৎ করে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয় ফরিদপুরের সালথার বল্লভদী ইউনিয়নের একটি পাড়া। সব হারিয়ে অসহায় হয়ে পড়ে ২৫টির বেশি পরিবার। ঝড়ে বিধ্বস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম (দুলু)।

শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৫ টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে নিজ তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী মেজর (অবঃ) আতমা হালিম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য নগদ ৫ হাজার টাকা, ঘর নির্মানের জন্য ঢেউটিন, ২৫ কেজি চাউল, ২ কেজি ডাউল ও ২ লিটার সয়াবিন তেল তুলে দেন।

এ সময় মেজর অবসরপ্রাপ্ত আতমা হালিম বলেন, সোনাতুন্দী গ্রাম আমার নিজের গ্রাম। এখানে ঘূর্ণিঝড়ে যে ক্ষতি হয়েছে তা বলে প্রকাশ করা যাবে না। আমি এদের মাঝে সামান্য কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দেওয়ার জন্য। আমার গ্রামে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের প্রত্যেককে আমি আমার সামর্থ্য অনুযায়ী নতুন করে ঘরবাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। তিনি আরো বলেন, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। তিনি আমাদেরকে বলেছেন অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য এর পরিপ্রেক্ষিতে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও দাঁড়াবো ।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লিটন কাজী, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক কাজী জাকির হোসেন (জাকু কাজী), বল্লভদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস মাতুব্বর, সাধারণ সম্পাদক সাজাহান মাতুব্বর, যুবলীগ নেতা রাসেল খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ফরিদপুরের সালথায় ভারি বর্ষণের মধ্যে মাত্র তিন মিনিটের আকস্মিক ঝড়ে ২৫টি কৃষক পরিবারের অন্তত ৩০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে গেছে। বিদ্যুতের তার ছিড়ে অন্ধকার হয়ে গেছে পুরো একটি গ্রাম। বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে ভয়াবহ ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page