1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় ঘূর্ণিঝড়ে ৩০ বসতঘর লন্ডভন্ড ও প্রবল বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি

  • বর্তমান সময়: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৩২৩ বার পড়া হয়েছে
সালথায় ঘূর্ণিঝড়ে ৩০ বসতঘর লন্ডভন্ড ও প্রবল বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি
সালথায় ঘূর্ণিঝড়ে ৩০ বসতঘর লন্ডভন্ড ও প্রবল বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি

সালথায় ঘূর্ণিঝড়ে ৩০ বসতঘর লন্ডভন্ড ও প্রবল বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ টানা তিন দিনের ভারি বর্ষণ ও আকস্মিক ঘূর্ণিঝড়ে ফরিদপুরের সালথায় ২০টি পরিবারের অন্তত ৩০টি বসতঘর লন্ডভন্ড হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সন্ধ্যার আগে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামের নমো পাড়ায় ভয়াবহ ঝড় মত এই ঘটনা ঘটে। অসংখ্য গাছপালা ভেঙে গেছে। বিদ্যুতের তার ছিড়ে অন্ধকার হয়ে গেছে পুরো একটি গ্রাম। হটাৎ ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্থরা।

এদিকে টানা প্রবল বর্ষণে রোপা আমন সহ মাঠে থাকা বিভিন্ন ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও খবর পাওয়া গেছে। নিম্নাঞ্চলে বসতবাড়িতে ঢুকে গেছে পানি। এছাড়াও পানি নিষ্কাশন না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারন মানুষ। বৃষ্ট চলমান থাকলে এবং ফসলের মাঠে পানি না নামলে ক্ষতিগ্রস্ত হবে সব শ্রেনীর কৃষক।

জানা যায়, টানা বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যার আগে সোনাতুন্দী গ্রামে ভয়াবহ ঝড়ে আঘাত হানে। প্রচন্ড বেগে মাত্র তিন মিনিটের ঝড়ের আঘাতে গ্রামের লিটু মুন্সী, ফারুক মুন্সী, মুরাদ মুন্সী, দবির মুন্সী, কাইউম মুন্সী, কামাল ঠাকুর, জামাল ঠাকুর, জমিলা বেগম, নিরু বেগম, ছানো কাজী, আতি কাজী ও হাফেজ মো. সগির মুন্সির অন্তত ৩০টি বসতঘর বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা প্রায় সবাই কৃষক। অন্যদিকে বিধবা লিপি বেগমের একমাত্র সম্বল আধাপাকা বসতঘরটির ওপর বিশাল একটি গাছ পড়ে তছনছ হয়ে যায়। এ সময় লিপি বেগম বাথরুমে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যান।

বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যাই। ঝড়ে তছনছ হয়ে গেছে ২০টি পরিবারের অনেকগুলো বসতঘর। অসংখ্য গাছপালা ভেঙে সড়কের ওপর পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাঁর ছিড়ে পুরো গ্রাম বিদ্যুতবিহীন রয়েছে। এমন অবস্থায় মানুষ অসহায় হয়ে পড়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে পরিষদের পক্ষ থেকে শুকনা খাবার ও ত্রাণ দেয়া হয়েছে।

উপজলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন সিকদার বলেন, চলতি রোপা মৌসুমে উপজেলায় ১২৯৭০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদ হয়েছে। টানা বর্ষনে ফসলের মাঠে পানি জমে গেছে। প্রায় হেক্টর জমির ধান তলিয়ে গেছে, বৃষ্ট অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির পরিমান বাড়তে পারে। ঘূর্ণঝড় এলাকাতেও ফসলের ক্ষতি হয়েছে। আগামী দুদিনের মধ্যে পানি জমে না নামলে ফসল নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া যেকোন প্রোয়জনে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাপক ক্ষতি হয়েছে ঝড়ে। বিশেষ করে ১০ টির মত বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে। তাছাড়া আরও অনেকগুলো ঘর ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৩০ টি পরিবারকে সহায়তা দেওয়ার জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page