1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে “Women Carnival–2026”: নারীর শক্তি, নেতৃত্ব ও সম্ভাবনার উদযাপন ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মানিক দাস.ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা ‌ আজ বুধবার বেলা সাড়ে বারোটায় শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কে নবনির্মিত আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হয়েছে।আগামী ১০ অক্টোবর ‌ ফরিদপুরের ভাঙ্গায় ‌ মাননীয় প্রধানমন্ত্রী ‌ জননেত্রী শেখ হাসিনার সমাবেশ সফল করার লক্ষ্যে ‌ উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিনের সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‌ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‌ পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এটিএম জামিল তুহিন, ‌কোতোয়ালি থানা শাখার আহ্বায়ক শামসুদ্দোহা জাহের ,‌ মধুখালী উপজেলার আহবায়ক ‌ মুরাদুজ্জামান মুরাদ, বোয়ালমারী উপজেলার সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস, নগরকান্দা উপজেলা সভাপতি মোহাম্মদ এলাহী, চরভদ্রাসন উপজেলার আহবায়ক ‌ শামসুদ্দিন মোল্লা, সদরপুর উপজেলার আহ্বায়ক ‌ এডভোকেট আব্দুস সামাদ কবির, ভাঙ্গা উপজেলা শাখার ‌ সভাপতি মিঠুন চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‌ এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনে ‌ ফরিদপুরের চারটি আসনেই ‌ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ‌ জয়লাভ করাতে হবে। সে লক্ষ্যে এখন থেকে কাজ করতে হবে। আগামী ১০ অক্টোবর ‌ ভাঙ্গায় মাননীয় প্রধানমন্ত্রী জনসভা সফল করার জন্য ‌ সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ‌ অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page