1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় পেঁয়াজের হাটে ভোক্তা অধিদপ্তরের হানা: দুই আড়তকে জরিমানা

  • বর্তমান সময়: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে
সালথায় পেঁয়াজের হাটে ভোক্তা অধিদপ্তরের হানা: দুই আড়তকে জরিমানা
সালথায় পেঁয়াজের হাটে ভোক্তা অধিদপ্তরের হানা: দুই আড়তকে জরিমানা

সালথায় পেঁয়াজের হাটে ভোক্তা অধিদপ্তরের হানা: দুই আড়তকে জরিমানা

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: পেঁয়াজের সরকারি মূল্য বাস্তবায়নের লক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় পেঁয়াজের হাটে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (০৪ অক্টোবর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের ঠেনঠেনিয়ার পেঁয়াজের হাটে এ অভিযান চালানো হয়।

অভিযানে সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় না করা, পাকা ক্রয়-বিক্রয় রশিদ না থাকা ও মূল্য তালিকা না থাকায় দুটি আড়তকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে মেসার্স খান ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং মেসার্স মাহাবুব ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা ও উপজেলার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত থেকে সহযোগিতা করেন।

অভিযানের নেতৃত্ব দেওয়া জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, কৃষক পর্যায়ে পেঁয়াজ বুধবার হাটে বেপারীরা ২৮০০-২৯৫০ টাকা দরে ক্রয় করেছেন। কেজি প্রতি দাম ছিল ৭০-৭৩.৭৫ টাকা। তিনি বলেন, কৃষকরা সরকারি দামে পেঁয়াজ বিক্রি করছেন না। সরবরাহ খুব কম ছিল। তাইতো কৃষকদের সরকার নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page