1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলফাডাঙ্গা থানাপুলিশের মতবিনিময় সভা সম্পন্ন

  • বর্তমান সময়: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলফাডাঙ্গা থানাপুলিশের মতবিনিময় সভা সম্পন্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলফাডাঙ্গা থানাপুলিশের মতবিনিময় সভা সম্পন্ন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলফাডাঙ্গা থানাপুলিশের মতবিনিময় সভা সম্পন্ন

আজিজুর রহমান দুলালঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ সুষ্ঠু-সুন্দর ভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে আলফাডাঙ্গা থানা পুলিশের মত বিনিময় সভা সম্পন্ন হয়েছে। রবিবার (৩০ সেপ্টেম্বর)সকাল ১১টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা পুলিশের আয়োজনে উপজেলা বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলফাডাঙ্গা থানা অফিসার (ওসি) মো আবু তাহেরের বিভিন্ন দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামিনুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আমিনুল ইসলাম, আলফাডাঙ্গা থানা এস আই ইউনুস আলী বিশ্বাস উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুন্ডু, পৌর শাখার সভাপতি স্বপন কুমার কুন্ডু, ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

ওসি মোঃ আবু তাহের বলেন, ধর্ম যার যার উৎসব সবার তাই আসন্ন দুর্গা পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করবো। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার প্রতিটি পূজা মন্ডপের পাশাপাশি বিভিন্ন এলাকা ও গুরুত্ব পয়েন্টগুলোতে পুলিশের কঠোর নজরদারী অব্যাহত থাকবে।

এছাড়া পুলিশের সার্বক্ষণিক টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে পূর্ণ নিরাপত্তার মধ্যে দিয়ে এ বছর শারদীয় দুর্গোৎসব পালিত হবে। এছাড়া যেকোনো ধরনের অনিয়মের জন্য যদি কোনো মহল প্রভাব বিস্তার করে তবে সরাসরি পুলিশকে অবহিত করার জন্য আহবান জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page