1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ভাঙ্গায় চোরের ছুরিকাঘাতে আহত প্রবাসীর ১২ দিন পর মৃত্যু

  • বর্তমান সময়: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৫ বার পড়া হয়েছে
ভাঙ্গায় চোরের ছুরিকাঘাতে আহত প্রবাসীর ১২ দিন পর মৃত্যু
ভাঙ্গায় চোরের ছুরিকাঘাতে আহত প্রবাসীর ১২ দিন পর মৃত্যু

ভাঙ্গায় চোরের ছুরিকাঘাতে আহত প্রবাসীর ১২ দিন পর মৃত্যু

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধি:-ফরিদপুরের ভাঙ্গায় চোরের নির্মম ছুরিকাঘাতে সলেমান মিয়া(৫০) নামের এক মালেশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে । ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। নিহত সলেমান ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের সিঙ্গারডাক গ্রামের সোনা মিয়ার পুত্র । পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে সলেমান তার পুত্র তারিকুল ইসলামকে বিদেশে পাঠানোর জন্য ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করে। ঐ টাকা চুরির উদ্দেশ্যে রাত ১২টার সময় সালমানের ঘরে প্রবেশ করে হাচান নামের এক চোর।

বাড়ির লোকজন টের পেয়ে টাকা নিয়ে পালানোর সময় হাসানকে ধাওয়া করে। পথিমধ্যে হাসান ও তার ভাই মিলে সলেমান ও তার মা এবং ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে । স্থানীয়রা আহত সবাইকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে সলেমানের অবস্থা অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় সলেমান শেখ বৃহস্পতিবার ভোরে মারা যায়।

নিহতের ছেলে তারিকুল ইসলাম বলেন, আমার বাবাকে হাসান ও তার লোকজন নির্মম ভাবে কুপিয়ে হত্যা করল। আমরা খুনিদের ফাঁসি চাই। এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, সলেমান নামের এক লোক মারা গেছে শুনে পুলিশ পাঠিয়েছি। এব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page