1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

নগরকান্দায় আশ্রায়ণবাসীদের সাথে প্রধান মন্ত্রীর জন্মদিন পালন করলেন আব্দুস সোবহান

  • বর্তমান সময়: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে
নগরকান্দায় আশ্রায়ণবাসীদের সাথে প্রধান মন্ত্রীর জন্মদিন পালন করলেন আব্দুস সোবহান
নগরকান্দায় আশ্রায়ণবাসীদের সাথে প্রধান মন্ত্রীর জন্মদিন পালন করলেন আব্দুস সোবহান

নগরকান্দায় আশ্রায়ণবাসীদের সাথে প্রধান মন্ত্রীর জন্মদিন পালন করলেন আব্দুস সোবহান

বেলায়েত হোসেন লিটন,বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় আশ্রায়ণ প্রকল্পে বসবাসকারীদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটলেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি কাজী আব্দুস সোবহান।

শুক্রবার সকালে উপজেলার মিরাকান্দা আশ্রায়ণ প্রকল্পে নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে প্রধান মন্ত্রীর ৭৭ তম জন্মবার্ষিকীর কেক কাটেন কাজী আব্দুস সোবহান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য জীবিলীগের যুগ্ন- আহ্বায়ক আকবার হোসেন, কাউন্সিলর সিরিয়া বেগম, সাবেক কাউন্সিলর ওবায়দুর মাতুব্বর, যুবলীগ নেতা শেখ জাহিদ, কাজী সুমন, কাজী রাজু, ছাত্রলীগ নেতা আনিসুর রহমান তানভীর, সায়েম হোসেন প্রমুখ। কাজী আব্দুস সোবহান আশ্রায়ণ প্রকল্পের মসজিদের মাইক ক্রয়ের জন্য অর্থিক অনুদান প্রদান করেন। মতবিনিময় সভায় সরকারের উন্নয়নের উপর আলোচনা করেন প্রধান অতিথিসহ অন্যান্ন অতিথিরা।

প্রধান অতিথি আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকার গঠনে সহযোগিতা করার জন্য উপস্থিত নেতা কর্মী ও আশ্রায়ণবাসীদের আহ্বান জানান। উপস্থিত অতিথি বৃন্দরা ও আশ্রায়ণবাসীরা আগামী সংসদ নির্বাচনে কাজী আব্দুস সোবহানকে নৌকা প্রতীক দেওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page