1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

নগরকান্দায় শেখ হাসিনার উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে
নগরকান্দায় শেখ হাসিনার উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নগরকান্দায় শেখ হাসিনার উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নগরকান্দায় শেখ হাসিনার উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী মৎস্য জীবিলীগের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের গজারিয়া রেললাইন সংলগ্ন মাঠে উপজেলা আওয়ামী মৎস্য জীবিলীগের আয়োজনে শেখ হাসিনার উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য জীবিলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিশ্বাসের সভাপতিত্বে, ইউনিয়ন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্য জীবিলীগের যুগ্ন- আহ্বায়ক মিজানুর রহমান তালুকদার, আকবার হোসেন, সালথা উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি সুমন হোসেন, যুবলীগ নেতা শেখ জাহিদ, কাজী রাজু, কাজী সুমন, ছাত্রলীগ নেতা কাজী আনিসুর রহমান তানভীরসহ উপজেলা ও ইউনিয়নের হাজার হাজার নেতা কর্মী।এর আগে প্রধান অতিথি তার নিজ বাড়ী উপজেলার শশা গ্রাম হতে শত শত গাড়ী বহরে হাজার হাজার নেতা কর্মীদের সাথে নিয়ে চরযশোরদী ইউনিয়নের গজারিয়ায় মতবিনিময় সভা স্থলে পৌঁছালে বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুল ছিটিয়ে প্রিয় নেতাকে বরণ করে নেয় মৎস্য জীবিলীগসহ আওয়ামিলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় সরকারের উন্নয়নের উপর আলোচনা করেন প্রধান অতিথিসহ অন্যান্ন অতিথিরা।

প্রধান অতিথি আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকার গঠনে সহযোগিতা করার জন্য উপস্থিত নেতা কর্মীদের আহ্বান জানান। উপস্থিত অতিথি বৃন্দরা আগামী সংসদ নির্বাচনে কাজী আব্দুস সোবহানকে নৌকা প্রতীক দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page