1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ভাঙ্গায় অবশেষে গ্রেফতার হল কিশোর মোবাইল প্রতারক চক্রের ৩ সদস্য

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ১০৪০ বার পড়া হয়েছে

ভাঙ্গায় অবশেষে গ্রেফতার হল কিশোর মোবাইল প্রতারক চক্রের ৩ সদস্য

মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়নের চতলার পাড় গ্রাম থেকে মোবাইল প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এরা কিশোর অপরাধসহ মোবাইল প্রতারনা করে আসছিল দীর্ঘ্যদিন। অবশেষে পুলিশের কৌশলে তাদের জালে আটকা পড়ে চক্রের অন্যতম সদস্যরা।

গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার চতলার পাড় গ্রামের আয়নাল শেখের ছেলে আমিনুল শেখ(১৮),পশ্চিম পাথরাইল গ্রামের ইমদাদ খলিফার ছেলে সহিদুল খলিফা(১৭) ও একই গ্রামের টোকন বয়াতির ছেলে নজরুল বয়াতি(১৬)। তাদের নিকট থেকে বেশ কিছু সীম কার্ড উদ্বার করা হয়েছে।

ভাঙ্গা থানার এস.আই আবুল কালাম আজাদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার দিবাগত রাতে সঙ্গীয় এ,এস,আই মোঃ সজল মাহমুদ,এ.এস.আই পরিতোষ মজুমদারকে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য আমিনুল শেখ,শহিদুল ও নজরুল বয়াতিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page