1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় ঈদে মিলাদুন্নবী উপল‌ক্ষ্যে এ্যাড. জামাল মিয়ার উদ্যোগে দোয়া মাহ‌ফিল

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৪ বার পড়া হয়েছে
সালথায় ঈদে মিলাদুন্নবী উপল‌ক্ষ্যে এ্যাড. জামাল মিয়ার উদ্যোগে দোয়া মাহ‌ফিল
সালথায় ঈদে মিলাদুন্নবী উপল‌ক্ষ্যে এ্যাড. জামাল মিয়ার উদ্যোগে দোয়া মাহ‌ফিল

সালথায় ঈদে মিলাদুন্নবী উপল‌ক্ষ্যে এ্যাড. জামাল মিয়ার উদ্যোগে দোয়া মাহ‌ফিল

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ‌ বিশ্ব মানবজা‌তির শা‌ন্তির অগ্রদূত হযরত মুহাম্মদ (স:) এর শুভ জন্ম‌দিন মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী (স‍:) পালন উপলক্ষে ফরিদপুরের সালথায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সয়সদ নির্বাচ‌নে ফরিদপুর- ২ আসনের আওয়ামীলী‌গের ম‌নোনয়ন প্রত‌্যা‌সি এ‌্যাডভোকেট জামাল হোসেন মিয়ার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ) বাদ যোহর রাসুল (স:) এর জীবনী নিয়ে আলোচনা বয়ান, মিলাদ ও দোয়া মাহ‌ফিল এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়। এরপর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করে এবং দেশ ও জা‌তির মঙ্গল কামনা ক‌রে দোয়া করা হয়‌।

হযরত মুহাম্মদ (স:) এর প্রতি ভালোবাসা ও মর্যাদা’ সম্পর্কে বয়ান পেশ করেন ও দোয়া প‌রিচালনা ক‌রেন, ম‌ডেল মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আক্কাস আলী (আক্কাস), আওয়ামীলীগ নেতা সেলিম, শাহীন, সাহানুর, যুবলীগ  নেতা নুর মোহাম্মদ প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page