1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

বোয়ালমারীতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্যে আ’লীগ সরকারের উন্নয়ন তুলে ধরলেন মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৬ বার পড়া হয়েছে
বোয়ালমারীতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্যে আ’লীগ সরকারের উন্নয়ন তুলে ধরলেন মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন
বোয়ালমারীতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্যে আ’লীগ সরকারের উন্নয়ন তুলে ধরলেন মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন

বোয়ালমারীতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্যে আ’লীগ সরকারের উন্নয়ন তুলে ধরলেন মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আ’লীগ সরকারের উন্নয়ন তুলে ধরলেন এবং নৌকা প্রতিকে ভোট চাইলেন ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আ’লীগ নেতা আব্দুল­াহ আল মামুন। এ সময় মামুন তার বক্তব্যে বলেন, আমার পিতা আব্দুর রউফ মাস্টার সাবেক এমপি ছিলেন, তিনি নিজেও একজন শিক্ষক ছিলেন। আমার পিতা আপনাদেরী একজন সহকর্মী ছিলেন। যেহেতু আমার পিতা একজন শিক্ষক ছিলেন আমি আপনাদের শিক্ষক পরিবারের সন্তান। আমাকে আপানাদের ছায়াতলে রাখবেন, আমাকে আপনাদের পাশে রেখে সমাজের ও দেশের উন্নয়নমূক কাজ করার সুযোগ করে দিবেন। আমি আপনাদের বিপদে আপদে সব সময় পাশে থেকে কাজ করে যাবো। আ’লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মততাময়ী জননেত্রী শেখ হাসিনা এদেশে যে উন্নয়ন করেছেন তা কোন সরকারই এতো উন্নয়ন করতে পারেনি। আসছে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই মিলে এক জোট হয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে মাননীয় প্রাধনমন্ত্রী শেখ হাসিনাকে (আ’লীগ সরকারকে বিপুল ভোটের মাধ্যমে জয়ী করে ক্ষমতায় আনবেন। তিনি আরো বলেন, আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন।

বোয়ালমারী ওয়াবদার মোড় কাজী হারুন শপিং কমপ্লেক্সে ৬ তলায় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ত্রি-বার্ষিক সম্মেলনে বোয়ালমারীা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি (বিটিএ) মো. আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় শিক্ষক সমিতির সহ-সভাপতি (বিটিএ) আযাদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন, বৃহত্তর ফরিদপুরের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: সিদ্দিকুর রহমান। উদ্বোধক ছিলেন, ফরিদপুর শিক্ষক সমিতির সভাপতি মো. ই¯্রাফিল মোল্যা। প্রধান বক্তা ছিলেন, শিক্ষক সমিতির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম।

সম্মানিত অতিথবৃন্দ ছিলেন, ফরিদপুর সদর উপজেলা শাখার সভাপতি এ.কে.এম ইউছুব আলী মোল্যা, সদস্য সেলিনা পারভীন, সালথা উপজেলা শাখার সভাপতি খায়রুল আলম এনায়েত, মধুখালী উপজেলার সভাপতি মো. ফরিদপুল মুনছুর,আলফাডাঙ্গা উপজেলার সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহ মো. শাহজাহান, মধুখালী উপজেলার সাধারণ সম্পাদক কবিরুল আলম, আলফাডাঙ্গা উপজেলার ষাধারণ সম্পাদক আইয়ুব আলী মৃধা।

শিক্ষকরা বক্তব্য দেওয়ার সময় সাবেক এমপি আব্দুর রউফ মাস্টারকে স্মরণ করে কেঁদে ফেলেন। তারা তাদের বক্তব্যে বলেন, রউফ স্যারের মতো মানুষ আমরা আর পেলাম না। রউফ স্যারের সাথে শিক্ষকরা এমন ভাবে মিশতেন তা বলে শেষ করা যাবে না। তারই সুযোগ্য সন্তান আব্দুল­াহ আল মামুন ফরিদপুর ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মহান আল­াহ যেন তার মনের আশা পূরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বোয়ালমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৃধা আবুল হাশেম সিদ্দিকী। ধন্যবাদান্তে- বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. মনির হোসেন ও যুগ্ম আহবায়ক শরীফ শাহীনুর আলম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page