1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে ই ফাইলিং ট্রাফিক ব্যবস্থা চালু

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৪৩০ বার পড়া হয়েছে

ফরিদপুরে ই ফাইলিং ট্রাফিক ব্যবস্থা চালু

মানিক দাস : ফরিদপুরে ই-ফাইলিং ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে ট্রাফিক ব্যবস্থা আরো বেশি উন্নত হবে। মঙ্গলবার সকালে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে এ কার্যক্রমে নেতৃত্ব দেন পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সাংবাদিকদের জানান সড়কে শৃঙ্খলা ফেরাতে জন্য এ ব্যবস্থা কার্যকরী ভূমিকা পালন করবে।(ভিডিও চিত্র)

তিনি বলেন আপনারা ফরিদপুরের ট্রাফিক ব্যবস্থা যাতে ভালো থাকে তার জন্য ট্রাফিক পুলিশ রা দিনরাত কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে ফরিদপুরের ও ভাঙ্গায় আপাতত এ ব্যবস্থা চালু থাকলেও পরবর্তীতে বিভিন্ন থানায় এ ব্যবস্থার আওতায় আনা হবে। এ ব্যবস্থার ফলে গাড়ির মালিক রা ইউ ক্যাশ মাধ্যমে টাকা পরিশোধ করে পরিবহন চালাতে পারবেন।

পর্যায়ক্রমে সমস্ত পরিবহন গুলোতেই এই ব্যবস্থা চালু করা হবে। তিনি এ ব্যাপারে সর্বস্তরের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, ইউসিবিএল ব্যাংকের এমডি ওয়ালী হাসান, টিআই প্রশাসন তুহিন লস্কর সহ অন্যান্য ট্রাফিক সার্জেন্ট ও পুলিশ সদস্যরা।

এ কার্যক্রম সফল করতে ইউসিবিএল ব্যাংকের উদ্যোগে২৬ টি মেশিন ট্রাফিক পুলিশকে হস্তান্তর করা হয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page