1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

ফরিদপুরে নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ রোধ করে হত্যা, দুই জনের মৃত্যুদন্ড

  • বর্তমান সময়: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে
ফরিদপুরে নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ রোধ করে হত্যা, দুই জনের মৃত্যুদন্ড
ফরিদপুরে নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ রোধ করে হত্যা, দুই জনের মৃত্যুদন্ড

ফরিদপুরে নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ রোধ করে হত্যা, দুই জনের মৃত্যুদন্ড

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ ফরিদপুরে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা মামলায় দুই জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকালে এ আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: হাফিজুর রহমান।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মামুদপুর হালিমের ভিটা এলাকার সলিম মলি­কের ছেলে আরজু মলি­ক এবং একই এলাকার বাবুল মিয়ার ছেলে সবুজ মিয়া। এছাড়া দুই জনকে এক লাখ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। রায় ঘোষনার সময় আদালতে আরজু মলি­ক উপস্থিত ছিলেন। সবুজ মিয়া পলাতক রয়েছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন পাল বলেন, ২০১৭ সালের ডিসেম্বর মাসের ১২ তারিখ সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বিলমামুদপুর এলাকার একটি কলাবাগান থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।

তিনি আরো জানান, ওই নারীর পরিচয় তখন জানা যায়নি। পরে ওই নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করে পুলিশ। দীর্ঘদিন পর ওই নারীর পরিচয় শনাক্ত করেন তদন্তকারী কর্মকর্তা এস আই এনায়েত হোসেন। ওই নারীর নাম নাছরিন। পরবর্তীতে জানতে পারেন নাছরিন এর বাড়ী চট্টগ্রামে। নাছরিনের বোন সোনিয়ার সাথে যোগাযোগ করে তার পরিচয় শনাক্ত করেন। পরে তার মোবাইল এর কললিস্ট অনুসরন করে আরজু মলি­ককে গ্রেফতার করে পুলিশ। আরজু মলি­ক স্বীকার করেন যে ওই নারীকে সে এবং সবুজ মিয়া ধর্ষণ করেন এবং পরবর্তীতে তাকে শ্বাসরোধ করে করে হত্যা করেন।

স্বপন পাল আরো জানান, নাছরিনকে অর্থের লোভ দেখিয়ে আরজু এবং সবুজ ফরিদপুরে নিয়ে আসেন। পরে নাছরিনের সাথে টাকা নিয়ে ঝামেলা হলে নাছরিনকে হত্যা করে কলাবাগানে ফেলে রাখে তারা। দীর্ঘ শুনানি শেষে আরজু মলি­ক ও সবুজ মিয়াকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডের আদেশ দেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page