1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

নৌকা মার্কায় ভোট চেয়ে সালথায় জু‌য়েল চৌধুরীর গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ

  • বর্তমান সময়: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে
নৌকা মার্কায় ভোট চেয়ে সালথায় জু‌য়েল চৌধুরীর গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ
নৌকা মার্কায় ভোট চেয়ে সালথায় জু‌য়েল চৌধুরীর গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ

নৌকা মার্কায় ভোট চেয়ে সালথায় জু‌য়েল চৌধুরীর গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সাম‌নে রে‌খে ফ‌রিদপু‌রের সালথায় শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সা‌থে নিয়ে সালথা উপজেলার যদুনন্দী ও সোনাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।

লিফ‌লেট বিতরন ও গনসং‌যোগকা‌লে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: সাইফুজ্জামান চৌধুরী জুয়েল বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সংনিকটে মাত্র ৪ মাস পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন টা আগামীদিনের উন্নয়নশীল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে এই জাতিকে একটি উন্নয়নশীল রাস্ট্রের রূপান্তরিত করার পরিশ্রম করে যাচ্ছেন। মানীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য।

তি‌নি আরও ব‌লেন, স্মার্ট বাংলা‌দেশ গড়ার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হা‌সিনার মনোনীত প্রার্থী‌কে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের লিফলেট গ্রাম থেকে গ্রামাঞ্চলে পৌ‌ছে দিচ্ছি। মাননীয় নেত্রীর মূল আস্থার জায়গা হচ্ছে তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মী ও জনগণ। সেই জনগণের কাছে এবং তৃণমূল আওয়ামী লীগের কাছে আমি এই লিফলেট বিতরণ করছি। আগামীদিনে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় অদৃষ্ট করে এই বাংলাদেশকে উন্নয়নশীল ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যয় নিয়ে মাঠে কাজ করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page