1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে আলফাডাঙ্গা হাইস্কুল মাঠে হাজার হাজার দর্শক

  • বর্তমান সময়: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৭ বার পড়া হয়েছে
ব্যারিস্টার সুমনের খেলা দেখতে আলফাডাঙ্গা হাইস্কুল মাঠে হাজার হাজার দর্শক
ব্যারিস্টার সুমনের খেলা দেখতে আলফাডাঙ্গা হাইস্কুল মাঠে হাজার হাজার দর্শক

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে আলফাডাঙ্গা হাইস্কুল মাঠে হাজার হাজার দর্শক

আজিজুর রহমান দুলাল  ”  আলফাডাঙ্গা প্রতিনিধি “যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নেই আসুন মাদকে না বলি” এই স্লোগান কে সামনে রেখে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা গ্রাজুয়েট এসোসিয়েশন ও আলফাডাঙ্গা ক্লাব কতৃক আয়োজিত ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ বনাম আলফাডাঙ্গা ক্লাব একাদশ এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যারিস্টার সুমনের খেলা দেখতে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের চার পাশদিয়ে কানায় কানায় দর্শক ভরে যায়। নিরাপত্তাবেষ্টনীদের চোখ ফাঁকি দিয়ে সুমন ভক্তরা খেলা চলাকালীন সময়েও অনেকেই তার সঙ্গে মোবাইল ফোনে সেলফি,হ্যান্ডসেখ, এবং কোলাকুলি করতে মাঠের মধ্যে ডুকে পড়ে। ব্যারিস্টার সুমন একাদশকে ৩ – ২ পরাজিত করে আলফাডাঙ্গা একাদশ জয় লাভ করে। খেলা উপলক্ষে দুপুর থেকে আলফাডাঙ্গা উপজেলাসহ আশপাশের উপজেলার বিভিন্ন স্থান থেকে ক্রীড়াপ্রেমীরা আসতে থাকেন। মাঠের চারদিকের দর্শকের পাশাপাশি মাঠের পাশের বিভিন্ন বিল্ডিং ও গাছে চড়ে দর্শকদের খেলা উপভোগ করতে দেখা গেছে।

খেলাটি পরিচালনা করেন শামীম খান। তাকে সহযোগিতা করেন সাগর খান, মতিয়ার রহমান ও সেলিম হোসেন। খেলার ধারাভাষ্য দেন আলফাডাঙ্গা কলেজের প্রভাষক মাহিদুল হক, ইমরান হোসেন ও শেখ বাশার। আলফাডাঙ্গা ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম. আর রাসেল আহমেদ এর সভাপতিত্বে এবং তৌকির আহমেদ ডালিম ও ইমরান হোসেনের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলা উপভোগ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক পরীক্ষিত যুগ্ন সাধারণ সম্পাদক ও সদস্য আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, জনেনেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড, বাংলাদেশ আওয়ামীলীগের দুর্দিনের কান্ডারি খান মইনুল ইসলাম মোস্তাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে জাহিদুল হাসান জাহিদ,সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা,পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মোঃ সাইফুর রহমান সাইফার,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,আনিচুর রহমান হিটলু,প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page