1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

নগরকান্দায় পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান – জরিমানা

  • বর্তমান সময়: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে
নগরকান্দায় পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - জরিমানা
নগরকান্দায় পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - জরিমানা

নগরকান্দায় পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান – জরিমানা

বেলায়েত হোসেন লিটন,বিশেষ প্রতিনিধিঃ সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি মূল্য তালিকা ও পাকা রশিদ না থাকায় ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকালে উপজেলা সদরের পাইকারি পেঁয়াজের আড়তে উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। জরিমানা করা ব্যবসায়ীদের মধ্যে বাজারের রাজিব বানিজ্যলয়ের রাজিব হোসেনকে ২ হাজার, মেসার্স হাজী ট্রেডার্সের আলমগীরকে ৫ হাজার ও মাহবুব ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুল হক ও ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ। এসময় উপজেলা কুষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক লিয়াকত হোসেন, এনএসআই সদস্য আরিফ হোসেন পুলিশ ও আনসার সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page