1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

নগরকান্দায় এ্যাডঃ জামাল হোসেন মিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে
নগরকান্দায় এ্যাডঃ জামাল হোসেন মিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
নগরকান্দায় এ্যাডঃ জামাল হোসেন মিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নগরকান্দায় এ্যাডঃ জামাল হোসেন মিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বেলায়েত হোসেন লিটন,নগরকান্দা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক এবং বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাডঃ জামাল হোসেন মিয়া নির্বাচনী জনসভা করেছেন।

শুক্রবার সকালে ডাঙ্গী ইউনিয়নে, দুপুরে কাইচাল ইউনিয়নের জিয়াখুলীতে জনসভা ও লিফলেট বিতরণ করেন এ্যাডঃ জামাল হোসেন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন তালমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়া, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা মহিলা লীগের সভাপতি নাসিমা বেগম, আওয়ামীলীগ নেতা বাবুল আক্তার, ইউপি সদস্য আবুল হোসেন, যুবলীগ নেতা জাকির হোসেন, মন্টু, আরজু মিয়া, মহিলা নেত্রী চায়না বেগম, সাবেক ইউপি সদস্যা রাহেলা বেগমসহ আওয়ামীলী ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ্যাডঃ মোঃ জামাল হোসেন মিয়া বলেন, আসন্ন সংসদ নির্বাচনে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আরেক বার আওয়ামিলীগ সরকার গঠন করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, আমি ফরিদপুর -২ নগরকান্দা – সালথা আসনে নৌকার সম্ভাব্য প্রার্থী। আমি আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ।এবং বিজয়ী হয়ে শেখ হাসিনাকে এ আসন উপহার দিবো। কারন এলাকার জনগণ আমার সাথে আছে। আমি এলাকার জনগণের কল্যানে নিয়মিত কাজ করে যাচ্ছি।
বিকালে এ্যাডঃ জামাল হোসেন মিয়া উপজেলার ফুলসুতি ইউনিয়নে অনুরূপ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page