1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

অফিস শেষে বাসায় ফেরা হলোনা নগরকান্দার সহকারী শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলামের

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৭ বার পড়া হয়েছে
অফিস শেষে বাসায় ফেরা হলোনা নগরকান্দার সহকারী শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলামের
অফিস শেষে বাসায় ফেরা হলোনা নগরকান্দার সহকারী শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলামের

অফিস শেষে বাসায় ফেরা হলোনা নগরকান্দার সহকারী শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলামের

বেলায়েত হোসেন লিটন,নগরকান্দা(ফরিদপুর) প্রতিনিধিঃ অফিস শেষে বাসায় ফেরা হলোনা নগরকান্দা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলামের। দেখা হলোনা স্বামী, অবুজ দুই সন্তানসহ স্বজনদের মুখ। অফিস থেকে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তার স্বামী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শেষ কথা হয়নি তাদের সাথে আইরিন ইসলামের।

নগরকান্দা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে সহকারী শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলাম অফিস থেকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহার মোটরসাইকেলযোগে ফরিদপুরের বাসায় যাচ্ছিলেন।

পথিমধ্যে হাটকৃষ্ণপুর সড়কের স্বাদীপুর ব্রিজের ঢালে উঠার সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আইরিনের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, আইরিন ফরিদপুর শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতো। অফিস থেকে মোটরসাইকেলযোগে ফরিদপুরের বাসার যাওয়ার সময় দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। আইরিন ইসলামের মৃত্যুতে নগরকান্দার প্রাথমিক শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page