1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

আলফাডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করা হয়। “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন উদ্ভাবনে স্থানীয় সরকার” এই শ্লোগানকে সামনে রেখে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ও আলফাডাঙ্গা পৌরসভার যৌথ সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর মেয়র মো. আলী আকসাদ ঝন্টু। উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, আলফাডাঙ্গা থানার তদন্ত অফিসার শামিনুর রহমান, বুড়াইচ ইউপির চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু ও পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

এতে উপজেলা প্রশাসনের ১০ টি দপ্তরের ১০টি ষ্টলের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়। এবং উন্নয়নের এই কর্মধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সরকারকে নির্বাচিত করার আহŸান জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page