1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ

  • বর্তমান সময়: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে
সালথায় দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ
সালথায় দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ

সালথায় দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপ‌জেলায় ২০২২-২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে কাগদী বাওরে পোনা মাছ অবমুক্ত করণের মাধ্যমে উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকারণ করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে উপজেলার ৬টি জলাশয়ে মোট ৬২৩ কেজি পোনা মাছ অবমুক্তকারণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও ডাক ও তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মনিরুল ইসলাম মিলন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার শাহাবুদ্দিন শাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, মাঝারদিয়া ইউপি সাবেক চেয়ারম্যান হামিদুর রহমান হামিদ, যুব লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page