বেলায়েত হোসেন লিটন নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় জনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। “ক্লাবফুট চিকিৎসায় অবহেলা আর নয়, সঠিক সময়ে চিকিৎসায় এ রেগ ভালো হয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ তানসিভ জুবায়ের এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অভিজিত সাহা, ফরিদপুর জেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল কুদ্দুস মোল্যা, ডাক্তার বৃন্দ, সেবিকাগণ, কমিউনিটি স্বাস্থ্যকর্মী বৃন্দ প্রমুখ। জনসচেতনতা কার্যক্রমে উপস্থাপন করেন ক্লিনিক ম্যানেজার ওয়াক ফর লাইফ ফরিদপুরের ডাঃ আসাদুজ্জামান আসাদ।
You cannot copy content of this page
Leave a Reply