বেলায়েত হোসেন লিটন, নগরকান্দা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় বঙ্গবন্ধু সেনা পরিষদের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বলভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামের মেজর (অবঃ) আতমা হালিম এর নিজ বাড়ীতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর (অবঃ) আতমা হালিম এর সভাপতিত্বে পস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) ডাঃ মোঃ নাসির উদ্দীন এমপি (যশোর – ২ আসন), বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেজর (অবঃ) দেলোয়ার এইচ খান ও সার্জেন্ট (অবঃ) মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন (অবঃ), বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ এসএম ইদ্রিস পিএসসি।
সম্মেলন প্রস্তুতি সভা উপলক্ষে বৃহত্তর ফরিদপুর জেলা যথা ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার নেতৃবৃন্দেরকে নিয়ে আগামী সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলন নিয়েই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান, শফিকুর রহমান মিলনসহ বঙ্গবন্ধু সেনা পরিষদের শত শত নেতা কর্মীরা প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply